Logo

বিমানকে ‘খেলনা’ বলে বিপাকে নোরা ফাতেহি

profile picture
বিনোদন ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ২২:১০
বিমানকে ‘খেলনা’ বলে বিপাকে নোরা ফাতেহি
ছবি: সংগৃহীত

ফ্লাইটে ভ্রমণের সময় উড়োজাহাজের ভেতরে ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। ওই ভিডিওতে তিনি যে উড়োজাহাজে ভ্রমণ করছিলেন, সেটিকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা করেন। এ মন্তব্যকে কেন্দ্র করে এবার তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা দায়ের করেছে ভারতের একটি বিমান পরিবহন প্রতিষ্ঠান ডিউনস এভিয়েশন।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে ডিউনস এভিয়েশনের সেসনা সাইটেশন সিজে টু বিমানে করে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা ফাতেহি। ভ্রমণের সময় তিনি উড়োজাহাজের ভেতরের বিভিন্ন দৃশ্য ধারণ করে একটি ভিডিও তৈরি করেন। পরে সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি।

ভিডিওতে নোরা ফাতেহি সেই বিমানকে ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ (প্লাস্টিকের খেলনা বিমান) বলে আখ্যা দেন।

একটি চার্টার্ড ফ্লাইটকে নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নেয়নি এভিয়েশন কোম্পানিটি। তাদের দাবি, নোরার এই মন্তব্যগুলো বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন এবং কোনো প্রযুক্তিগত জ্ঞান বা বাস্তব ভিত্তি ছাড়া করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরই পরিপ্রেক্ষিতে অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা দায়ের করেছে এভিয়েশন কোম্পানিটি।

ডিউনস এভিয়েশনের দাবি, সোশ্যাল মিডিয়ায় নোরার বিপুলসংখ্যক অনুসারী থাকায় এই নেতিবাচক মন্তব্যের কারণে কোম্পানির সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এর ফলে তাদের ব্যবসায়িক ক্ষতি হয়েছে এবং বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যাওয়ার পাশাপাশি ফ্লাইট বাতিলের হারও বেড়েছে।

এই ক্ষতির জন্য নোরা ফাতেহির কাছে ৩ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে ডিউনস এভিয়েশন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ওই ভিডিও এবং এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়বস্তু মুছে ফেলারও দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

শুধু ভিডিও সরিয়ে নেওয়াই নয়, প্রকাশ্যে নোরা ফাতেহির কাছে ব্যাখ্যা চাওয়ার দাবিও জানিয়েছে ডিউনস এভিয়েশন। ভারতের গুজরাটের গান্ধীনগর আদালতে এ মানহানি মামলাটি দায়ের করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD