Logo

যৌনকর্ম এক ধরনের সমাজসেবা

profile picture
বিনোদন ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩৫
যৌনকর্ম এক ধরনের সমাজসেবা
ছবি: সংগৃহীত

বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় থাকা ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে এবার যৌনকর্মকে সরকারি স্বীকৃতি দিয়ে আইনি কাঠামোর আওতায় আনার পক্ষে মত দিয়েছেন। সম্প্রতি এক পডকাস্টে নারীদের বিরুদ্ধে সহিংসতা কমানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

পুনম পান্ডের দাবি, বর্তমানে অনেক পুরুষ মানসিক চাপের মধ্যে রয়েছেন। যৌনকর্মকে সরকারিভাবে বৈধতা দিয়ে নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায় আনা গেলে নারীদের বিরুদ্ধে সংঘটিত কিছু অপরাধ কমানো সম্ভব হতে পারে বলে মনে করেন তিনি।

নিজের খোলামেলা ভিডিও নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। এসব ভিডিও তৈরি করাকে তিনি অন্যায় বা ‘পাপ’ হিসেবে দেখেন না জানিয়ে পুনম বলেন, বরং তিনি এটিকে এক ধরনের ‘সমাজসেবা’ হিসেবে বিবেচনা করেন।

তার ভাষ্য, সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির পর কেউ যদি তার ভিডিও দেখে মানসিকভাবে কিছুটা স্বস্তি পান, তাহলে সেটিকে তিনি মানুষের উপকার করার একটি মাধ্যম হিসেবে দেখেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সমালোচকদের নিয়েও মন্তব্য করেন পুনম। তার দাবি, যারা প্রকাশ্যে তার কাজের সমালোচনা করেন, তাদের অনেকেই ব্যক্তিগতভাবে তার ভিডিও দেখেন। মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও জানান।

পুনমের মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তার বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন, আবার কেউ এটিকে আলোচনায় থাকার কৌশল হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

নতুন এই মন্তব্যের মধ্য দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত এই অভিনেত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD