Logo

হার্দিক পান্ডিয়ার সঙ্গে আমিশা প্যাটেলের ভিডিও ভাইরাল

profile picture
বিনোদন ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:২৭
হার্দিক পান্ডিয়ার সঙ্গে আমিশা প্যাটেলের ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে নানা গুঞ্জন শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে অভিনেত্রী নিজেই প্রতিক্রিয়া জানিয়ে এসব জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

মুম্বাইয়ের ঐতিহ্যবাহী তাজ মহল প্যালেসে ধারণ করা ওই ভিডিওতে আমিশা প্যাটেলকে বন্ধুদের সঙ্গে হার্দিক পান্ডিয়ার পরিচয় করিয়ে দিতে দেখা যায়। ভিডিওর একপর্যায়ে অভিনেত্রীকে ক্রিকেটারের কাঁধে হাত রাখতেও দেখা যায়। আর এই দৃশ্য সামনে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের মন্তব্য শুরু হয়।

ভিডিওটি এক্সে শেয়ার করে এক ব্যবহারকারী দাবি করেন, বেঙ্গালুরুর একটি পার্টিতে আমিশার আচরণে তাদের সম্পর্কের মধ্যে বিশেষ কিছু থাকার ইঙ্গিত পাওয়া যায়। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা তীব্র হয়।

গুঞ্জনে বিরক্তি প্রকাশ করে ওই পোস্টের জবাব দেন আমিশা। কটাক্ষের সুরে তিনি লেখেন, হ্যাঁ, একদম ঠিক ধরেছেন! হার্দিকের গায়ে হাত রাখার মধ্যে সত্যিই খুব রোমান্টিক ব্যাপার ছিল!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিনেত্রী আরও বলেন, আমি আপনাকে চিনি না, তবে নিশ্চিতভাবে বলতে পারি আপনার কোনো মেয়ে বন্ধু নেই। এমন কোনো পোস্ট করার আগে আপনার উচিত অন্তত একজন মেয়েকে বন্ধু হিসেবে পাওয়া।

উল্লেখ্য, হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে। ক্রিকেট মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও প্রায়ই আলোচনায় আসে। এবার আমিশা প্যাটেলের সঙ্গে একটি ভিডিওকে কেন্দ্র করে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, আমিশা প্যাটেল বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত রয়েছেন। ‘গদর ২’ ছবির সাফল্যের পর এবার ‘গদর ৩’ ছবিতে আবারও সকিনার চরিত্রে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফলে অভিনয়ের পাশাপাশি হার্দিকের সঙ্গে ভাইরাল হওয়া ভিডিও নিয়েও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই অভিনেত্রী।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD