আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ে করছেন পূজা চেরি!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন চলছে। কখন বিয়ের পিঁড়িতে বসছেন এই অভিনেত্রী, তা নিয়ে ভক্তদের মধ্যেও কৌতূহলের শেষ নেই। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে একটি নির্দিষ্ট তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর পূজা চেরির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।
বিজ্ঞাপন
তবে পূজা চেরির বিয়ের আয়োজন কোথায় হবে, কাকে বিয়ে করছেন তিনি কিংবা অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন—এসব বিষয়ে এখনো অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। ফলে ১৬ সেপ্টেম্বরের তারিখটি নিয়ে আলোচনা তৈরি হলেও বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিষয়টি আপাতত পূজার ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছিলেন, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে তখন বিয়ের তারিখ কিংবা হবু জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে পূজা চেরির বিয়ে হয়ে গেছে- এমন খবর। বিষয়টি নিয়ে পরে মুখ খোলেন অভিনেত্রী। তিনি জানান, তার এখনো বিয়ে হয়নি। পাশাপাশি বিয়ে হলে তা গোপন রাখবেন না বলেও ইঙ্গিত দেন তিনি।
এবার সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই সামনে এসেছে ১৬ সেপ্টেম্বরের তারিখ। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ওই দিনই পূজা চেরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
তবে এখন পর্যন্ত পাত্রের পরিচয়, বিয়ের ভেন্যু কিংবা আয়োজনের ধরন নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে পূজা চেরীর আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে আছেন তার ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে যাত্রা শুরু করেছিলেন পূজা চেরি। সময়ের সঙ্গে তিনি নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছেন। বড় পর্দায় তার অভিনীত ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ বেশ কয়েকটি সিনেমা দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অভিনয়ের মাধ্যমে এরই মধ্যে ঢালিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।








