বাগদানের গুঞ্জনের মধ্যেই নতুন ছবি প্রকাশ করলেন পূজা চেরি

ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তার বাগদানের গুঞ্জন যখন শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। আর সেই ছবিগুলো প্রকাশের পর নতুন করে ভক্তদের আগ্রহ ও কৌতূহল বেড়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন পূজা চেরি। ছবিগুলোতে তাকে সাদা রঙের ওপর সবুজ ও নীল নকশার একটি সালোয়ার-কামিজে দেখা গেছে। প্রাকৃতিক পরিবেশে খোলা চুল আর প্রাণবন্ত হাসিতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তার স্বাভাবিক ও স্নিগ্ধ উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে পূজা লিখেছেন ‘বিকামিং আ বেটার ভার্সন অব মাইসেলফ, ওয়ান স্মাইল অ্যাট আ টাইম’—অর্থাৎ প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করছেন তিনি।
পোস্ট করার মাত্র কয়েক মিনিটেই হাজার হাজার প্রতিক্রিয়া পড়েছে। মন্তব্য ঘরেও ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছি অভিনেত্রীকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে এসব ছবির বাইরে পূজাকে নিয়ে এখন শোবিজ পাড়ায় সবচেয়ে বেশি চর্চা চলছে তার বাগদানের গুঞ্জন নিয়ে। গুঞ্জন উঠেছে, অনেকদিন হদরেই বাগদান সেরেছেন নায়িকা। সদ্য সামাজিক মাধ্যমে একটি রহস্যময় স্টোরি এই গুঞ্জনের পালে হাওয়া দেয়। জীবনের নতুন অধ্যায়ে কার সঙ্গে পা রাখতে চলেছেন পূজা, তা নিয়ে ভক্তদের কৌতূহল বাড়ছে সমানতালে।

বিষয়টি জানতে পূজা চেরির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে বাগদানের বিষয়ে এখনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক কোনো তথ্য মেলেনি। তবে বাগদান নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়া গেলেও এর আগে একটি পডকাস্টে অংশ নিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি বিবাহিত না হলেও পারিবারিকভাবেই তার বাগদান সম্পন্ন হয়েছিল।
বিজ্ঞাপন
তবে নায়িকা এও স্পষ্ট করেছিলেন, বিয়ে করলে কখনও লুকিয়ে করবেন না, বরং সবাইকে জানিয়েই নতুন জীবনের অধ্যায় শুরু করবেন।








