Logo

চুলে বারবার হাত দেওয়ার অভ্যাস নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

profile picture
বিনোদন ডেস্ক
১৬ জুলাই, ২০২৬, ১৫:০০
চুলে বারবার হাত দেওয়ার অভ্যাস নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা
ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘নেভার মাইন্ড’ নিয়ে আলোচনায় রয়েছেন। তবে সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোশাক এবং বিভিন্ন ব্যক্তিগত অভ্যাস নিয়েও চলছে ব্যাপক আলোচনা।

বিজ্ঞাপন

বিশেষ করে সাক্ষাৎকার বা জনসমক্ষে কথা বলার সময় বারবার চুলে হাত দেওয়ার অভ্যাস নিয়ে প্রায়ই সমালোচনা ও ট্রলের মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে।

নেটিজেনদের একাংশের দাবি, কথোপকথনের সময় ঋতুপর্ণার বারবার চুলে হাত দেওয়া যেন তার একটি স্বভাবসুলভ আচরণ। কেউ এটিকে অস্বস্তির প্রকাশ হিসেবে দেখেন, আবার কেউ মনে করেন এটি ইচ্ছাকৃতভাবে নজর কাড়ার একটি ভঙ্গি। তবে এসব মন্তব্যের জবাব এবার নিজেই দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত একটি অভ্যাসের কথা বলতে গিয়ে ঋতুপর্ণা অকপটে স্বীকার করেন, কথা বলার সময় চুলে হাত দেওয়া তার বহুদিনের অভ্যাস। তিনি জানান, এটি সচেতনভাবে নয়, বরং অবচেতনভাবেই ঘটে যায়।

অভিনেত্রীর ভাষ্য, কথা বলতে শুরু করলেই তার মনে হয় হয়তো চুল ঠিকঠাক নেই বা এলোমেলো হয়ে গেছে। সেই ভাবনা থেকেই অজান্তেই হাত চলে যায় চুলের দিকে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই অভ্যাস ছোটবেলা থেকেই তার মধ্যে রয়েছে। তবে মজার বিষয় হলো, একা থাকলে তিনি সাধারণত এমনটি করেন না। ক্যামেরার সামনে বা অনেক মানুষের উপস্থিতিতে কথা বলার সময়ই তিনি নিজের চেহারা ও উপস্থিতি নিয়ে বেশি সচেতন হয়ে পড়েন। আর তখনই নিজের অজান্তে চুলে হাত দিয়ে ফেলেন।

ঋতুপর্ণার এই খোলামেলা স্বীকারোক্তি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সরল স্বীকারোক্তিকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ কেউ আগের মতোই বিষয়টি নিয়ে হাস্যরস করছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ‘নেভার মাইন্ড’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে অভিনেত্রীর পোশাক নিয়েও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই তার এই পুরোনো অভ্যাস আবারও নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

চৈতি ঘোষাল পরিচালিত ‘নেভার মাইন্ড’ সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহের পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্তের ব্যক্তিগত অভ্যাস নিয়েও যে কৌতূহল কম নয়, সাম্প্রতিক আলোচনাগুলো সেটিই আরও একবার প্রমাণ করেছে।

বিজ্ঞাপন

তথ্য সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD