জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়ের ভিডিও ফাঁস!

বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একটি ভিডিও ভাইরাল হওয়ার পর অভিনেতা অর্জুন বিজলানীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও, সেই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা।
বিজ্ঞাপন
সম্প্রতি একটি পাপারাজ্জি অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বান্ধবী অনুষা দান্ডেকরের সঙ্গে বের হচ্ছেন মৌনী রায়। কিছুক্ষণ পর একই রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় অভিনেতা অর্জুন বিজলানীকে। এরপর পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর নাকি গোপনে অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মৌনী।
তবে এমন দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। বরং বিষয়টি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন মৌনীর ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা। মন্তব্যে তিনি লেখেন, ‘এসব কী আজেবাজে কথা! শুধু ভিউ পাওয়ার জন্য যা খুশি পোস্ট করা হচ্ছে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মৌনী রায় ও অর্জুন বিজলানীর বন্ধুত্ব দীর্ঘদিনের। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’-এ একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। ব্যক্তিগত ও পেশাগত জীবনেও তারা একে অপরের ঘনিষ্ঠ। পাশাপাশি অর্জুনের স্ত্রী নেহার সঙ্গেও মৌনীর সুসম্পর্ক রয়েছে।
বিজ্ঞাপন
এদিকে সামাজিক মাধ্যমে ভিডিওটিকে অনেকেই ‘ভিডিও ফাঁস’ হিসেবে প্রচার করলেও, বাস্তবে এটি কোনো ব্যক্তিগত বা গোপন ভিডিও নয়। এটি একটি প্রকাশ্য স্থানে পাপারাজ্জিদের ধারণ করা ভিডিও, যা ঘিরে পরে নানা জল্পনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে মৌনী রায় কিংবা অর্জুন বিজলানী—দুজনের কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।








