Logo

৪০ দিনের শয্যাশায়ী জীবন পেরিয়ে ১৮ মাস পর জিমে রকুল

profile picture
বিনোদন ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৫৯
৪০ দিনের শয্যাশায়ী জীবন পেরিয়ে ১৮ মাস পর জিমে রকুল
ছবি: সংগৃহীত

দেড় বছর আগে ভারী ওজন তোলার অনুশীলন করতে গিয়ে ঘাড় ও পিঠে গুরুতর চোট পেয়েছিলেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ। ওই চোটের পর স্লিপ ডিস্কের সমস্যায় টানা ৪০ দিন শয্যাশায়ী থাকতে হয়েছিল তাকে। দীর্ঘ ১৮ মাসের বিরতি শেষে আবারও শরীরচর্চার জায়গায় ফিরেছেন এই অভিনেত্রী। তবে এবার দ্রুত আগের অবস্থায় ফিরে যাওয়ার তাড়না নেই তার। বরং ধীরে ধীরে শরীরকে ব্যায়ামেরসঙ্গে মানিয়ে নেওয়াকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের শরীরচর্চার যাত্রার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন রকুল। এসব ভিডিওতে দেখা যায়, ভারী ব্যায়াম শুরু করার আগে যোগাসন ও শরীর প্রসারিত করার অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করছেন তিনি। এরপর পেটের পেশিতে অতিরিক্ত চাপ না পড়ার জন্য সুরক্ষা বেল্ট ব্যবহার করে ভারোত্তোলন শুরু করছেন। পাশাপাশি প্রতিরোধী ব্যান্ড দিয়ে বসা-ওঠার অনুশীলন এবং দণ্ডের সাহায্যে বসা-ওঠার মতো ব্যায়ামও করছেন তিনি।

রকুল জানান, দীর্ঘ বিরতির পর শরীরের পেশিগুলো যেন নতুন করে ব্যায়াম শিখছে। আগে যে ২০ কেজির কেট্‌লবেল সহজেই তুলে ফেলতেন, এখন সেটি তুলতে কিছুটা ভয় লাগছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দীর্ঘ বিরতির পর শরীরচর্চায় ফেরার ক্ষেত্রে নিজের ওপর বাড়তি চাপ না দেয়ার গুরুত্বও তুলে ধরেছেন অভিনেত্রী। তার মতে, শরীরকে সময় দেয়া জরুরি। তাই প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াই এখন তার লক্ষ্য।

বিজ্ঞাপন

রকুলের ভিডিয়োর ক্যাপশনেও উঠে এসেছে সেই লড়াইয়ের কথা। লিখেছেন, ‘কে জানত শরীরকে পুরনো কাজই নতুন করে শেখানোটা একটা চাকরির মতো কোনও দিন কথা শোনে, কোনও দিন দোনামোনা করে, কোনও কোনও দিন আবার মনে করিয়ে দেয়, কে আসলে ক্ষমতাবান। যাই হোক, রোজ আসি, কাজ করি এবং আবার পরদিন ফিরে আসি।’

১৮ মাস পর জিমে ফিরে তাই রকুলের ফিটনেসযাত্রা শুধু ওজন তোলার গল্প নয়। বরং চোটের পর নিজের শরীরের ওপর আবার বিশ্বাস ফিরে পাওয়ার গল্প— যেখানে দ্রুত নয়, নিরাপদে এগিয়ে যাওয়াই এখন তার সবচেয়ে বড় সাফল্য।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD