দেশে পৌঁছেছে আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে।
বিজ্ঞাপন
জানা গেছে, প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ বিশেষ ব্যবস্থাপনায় দেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ আবুধাবি দূতাবাস এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। এক বার্তায় তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
প্রবাসী শাহ আলমের মৃত্যু ঘটে গত ১ এপ্রিল স্থানীয় সময় ভোর ৬টার দিকে। ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ তার উপর পড়লে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
বিজ্ঞাপন
স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা গেছে, শাহ আলম বহু বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কাজ করছিলেন। তার আকস্মিক মৃত্যু প্রবাসী কমিউনিটিতে গভীর শোকের ছাপ ফেলেছে। নিহতের পরিবারের সদস্যরা এবং স্থানীয় সামাজিক সংগঠনগুলো তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।








