কানাডার টরোন্টোয় এনসিপির মানববন্ধন অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি -এনসিপি কানাডা'র ডায়াস্পোরা এলায়েন্সের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে টরোন্টোর ডেন্টোনিয়া পার্কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জুলাই সনদ ও গণভোটের রায় বাতিলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচীর আয়োজনটি করা হয়।
এতে বক্তব্য রাখেন এনসিপি-কানাডা ডায়াস্পোরা এলায়েন্স আহবায়ক -রোকেয়া পারভীন, যুগ্ম সদস্য সচিব জান্নাত নুর লীজা, মুখ্য সংগঠক মিল্টন সৈয়দ রেজা, সদস্য মাহির আরিয়ান, আবরার ইবনে মিজান, রেজা সাত্তার, শামীমা সানী, মহিউদ্দিন আহমেদ, আবু সেলিম আহমেদ প্রমূখ।
বিজ্ঞাপন
এ মানববন্ধনে গ্রেটার টরোন্টোর (জিটিএ) বিভিন্ন এলাকা থেকে বহুসংখ্যক দলীয় নেতাকর্মী অংশ গ্রহণ করেন।








