যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

যুক্তরাজ্যের ওয়েলসে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ নাঈম ইসলাম (২০) নামে এক ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ২৬ সেপ্টেম্বর একটি লেকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, লন্ডন থেকে দুই বাংলাদেশি বন্ধুকে সঙ্গে নিয়ে ওয়েলসে ঘুরতে গিয়েছিলেন নাঈম। সেখানে একটি লেকের পাড়ে ওজু করার সময় প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান তিনি। সাঁতার না জানায় দ্রুত পানিতে তলিয়ে যান নাঈম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নাঈমকে উদ্ধারের চেষ্টা করতে তার সঙ্গে থাকা এক বন্ধু পানিতে ঝাঁপ দেন। তবে দীর্ঘ সময় খোঁজ করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে পুলিশকে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল অনুসন্ধান শুরু করে। প্রায় ১৩ থেকে ১৪ ঘণ্টার অভিযান শেষে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়।
নাঈমের মৃত্যুর খবর স্বজনদের কাছে পৌঁছালে যুক্তরাজ্য ও বাংলাদেশে তার পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়।
নাঈমের মামা মাওলানা সিদ্দিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পরিবারের সদস্যরা রাত ১টার দিকে জানতে পারেন। খবর পেয়ে নাঈমের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম পূর্ব লন্ডন থেকে ওয়েলসের উদ্দেশে রওনা হন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পরিবার সূত্রে জানা গেছে, নাঈমের মরদেহ ২৮ সেপ্টেম্বর ওয়েলস থেকে লন্ডনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জানাজা কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে পরে জানানো হবে।
বিজ্ঞাপন
নাঈম ছিলেন পরিবারের দ্বিতীয় সন্তান। তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তার বাবা কেন্দ্রীয় কৃষক দলের একজন সদস্য। তাদের গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নে।








