Logo

২৮ দিনে হামের উপসর্গ নিয়ে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৮৮৭৪

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল, ২০২৬, ২০:২৪
২৮ দিনে হামের উপসর্গ নিয়ে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৮৮৭৪
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের নিশ্চিত সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, একই সময়ে সারাদেশে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে—যার মধ্যে নিশ্চিত ও সন্দেহভাজন উভয় ধরনের রোগীই রয়েছে।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২৪ শিশু। এছাড়া উপসর্গ থাকলেও নিশ্চিত নয়—এমন অবস্থায় মৃত্যু হয়েছে আরও ১৪৫ শিশুর।

বিজ্ঞাপন

অন্যদিকে আক্রান্তদের মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ২ হাজার ৪৮৯ জন। পাশাপাশি উপসর্গের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে আরও ১৪ হাজার ৩৮৫ শিশু।

ভৌগোলিক দিক থেকে দেখা যায়, সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ৭ হাজার ৪৭৮ শিশু হামে আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে ৩ হাজার ৪৪৯ শিশুর সংক্রমণের তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি শিশুদের মধ্যে উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD