Logo

মসিক এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১২ এপ্রিল, ২০২৬, ১৫:৪৩
মসিক এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকায় হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবেলায় মাসব্যাপী জরুরি টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) নগর ভবন প্রাঙ্গণে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান সরকার রোকন।

ক্যাম্পেইন অনুযায়ী, শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের নির্ধারিত ইপিআই টিকাদান কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মোঃ রুকুনোজ্জামান সরকার রোকন হাম-রুবেলা প্রতিরোধে সকল অভিভাবককে নির্ধারিত বয়সী শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউনিসেফের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কর্মসূচির মাধ্যমে শহরের শিশুদের মধ্যে হাম ও রুবেলা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সংক্রমণ নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD