Logo

দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১৬:৪৬
দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজনের দেহে হাম নিশ্চিত করা হয়েছে, আর বাকি পাঁচজন উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু এবং নতুন করে হাম শনাক্ত হয়েছে ৮২ জনের শরীরে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরিসংখ্যানটি ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে ৩০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫৬ শিশু।

বিজ্ঞাপন

এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১৭ হাজার ২৪ জন হাসপাতালে আসে, যাদের মধ্যে ভর্তি করা হয়েছে ১০ হাজার ৯৫৪ জনকে। তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার ৩৬৯ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই শিশু ঢাকা বিভাগের। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগে এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা।

এ সময় সবচেয়ে বেশি শনাক্ত রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে ৭৬ জনের শরীরে হাম ধরা পড়েছে। এছাড়া রাজশাহীতে চারজন এবং চট্টগ্রামে দুইজনের মধ্যে রোগটি শনাক্ত হয়েছে। অন্য বিভাগগুলোতে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD