Logo

হামে আরও ৩ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল, ২০২৬, ১৮:৩৯
হামে আরও ৩ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হাম রোগে হয়েছে, আর বাকি দুইজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৩২ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬ জনে।

বিজ্ঞাপন

সংক্রমণের চিত্রও উদ্বেগজনক। এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৩ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১৬১ জন। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২ হাজার ৩১৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৭৭২ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকায় সংক্রমণ সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ৫০৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন এবং ৬১ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে ঢাকায় দুইজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, রাজশাহী বিভাগে ২৬১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য বিভাগেও সংক্রমণ অব্যাহত থাকলেও তুলনামূলকভাবে সংখ্যা কম।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD