হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও সন্দেহভাজন হামে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭২ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: হামে আরও ৩ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ
বিজ্ঞাপন
১৫ মার্চের পর থেকে দেশে মোট ৩ হাজার ৬৫ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫২ জনে।
এছাড়া এ পর্যন্ত হাম সন্দেহে ১৩ হাজার ১২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ১০ হাজার ৪৯৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।








