এক মাসে হাম উপসর্গে ২০৬ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত এক মাসে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে ২০৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামজনিত মৃত্যু হয়েছে ৩৪ জনের, আর উপসর্গ নিয়ে (সন্দেহভাজন) মারা গেছে ১৭২ জন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে এই হিসাব করা হয়েছে।
একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ১২৯ শিশু। এদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৫ জনের।
আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায়ও পরিস্থিতি উদ্বেগজনক। এই সময়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ২ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯২ শিশু।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগ-এ। এ বিভাগে হাম ও সন্দেহভাজন হামজনিত কারণে মারা গেছে ৯৮ শিশু, আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬০৪।
এর পরের অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। সেখানে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৮ শিশুর।








