হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৯৫

দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হামের কারণে হয়েছে, আর বাকি চারজন সন্দেহজনক হাম উপসর্গে মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯৫ শিশু আক্রান্ত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম উপসর্গে আরও ১৯৪ শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
একই সময়ে দেশে নিশ্চিত হাম আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯ জনে। আর সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছে আরও ২৮ হাজার ৩৩৩ শিশু।








