Logo

বিগত দুই সরকারের অবহেলায় হামের প্রকোপ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল, ২০২৬, ২০:০৬
বিগত দুই সরকারের অবহেলায় হামের প্রকোপ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে হামের প্রাদুর্ভাবের জন্য বিগত দুই সরকারের সময় টিকাদান কর্মসূচির ঘাটতিকে দায়ী করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে দেশে হামের টিকা নিয়ে কোনো নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইন হয়নি। গত ছয় বছরে কার্যকর টিকাদান কর্মসূচি পরিচালিত না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে সরকার দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু করেছে। প্রথম ধাপে ৩০টি উপজেলায় কার্যক্রম চালুর পর গত ২০ এপ্রিল থেকে সারাদেশে এটি বিস্তৃত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হামের প্রকোপ নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

হঠাৎ পরিদর্শনকালে দায়িত্বে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর এবং সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে তিনি জেলার স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD