একদিনে হাম-উপসর্গে রেকর্ড ভর্তি, ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা একদিনেই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এর মধ্যে ১৪৩ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে, আর বাকিদের মধ্যে রোগের উপসর্গ দেখা গেছে।
বিজ্ঞাপন
কই সময়ে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে আক্রান্ত ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের ক্ষেত্রে হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৪৩ শিশু। পাশাপাশি হাম-সদৃশ উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৬ জনে। মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানী ঢাকা—এখানে উপসর্গ নিয়ে ১০২ শিশু এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে ২৮ শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
একই সময়ের মধ্যে সারাদেশে হাম-সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ২৮ শিশু এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬০৩ জন।








