২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১২৮৫

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৫ শিশু।
বিজ্ঞাপন
শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দেড় মাসে সারা দেশে হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মোট ২৮০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৪৯ শিশুর। বাকি ২৩১ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
বিজ্ঞাপন
এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৪৬ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩৮ হাজার ৩০১ শিশু।
প্রতিবেদনে আরও জানানো হয়, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগে হামে আক্রান্ত এবং সন্দেহভাজন মিলিয়ে ১৪২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এ বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৪২ জনে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এই পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সুরক্ষায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।








