২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি সাতজন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।
বিজ্ঞাপন
বুধবার (১৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৩ জনে।
আরও পড়ুন: ঢামেকে ৭ মাসের শিশুর জীবন কেড়ে নিল দালাল
বিজ্ঞাপন
এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৫০ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।








