Logo

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই, ২০২৬, ১৬:৩৮
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের প্রাণহানি ঘটেছে। মৃতদের মধ্যে ঢাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে, যার একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন। বাকি চারজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া সিলেটে উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এর ফলে চলতি বছরে দেশে হাম এবং এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৬৭১ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এ হিসাব মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হালনাগাদ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১২২ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৭৩৫ জন।

এদিকে একই সময়ে আরও ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে উপসর্গ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD