ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।
বিজ্ঞাপন
সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি পরিচালনা কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। তাদের মধ্যে একজনের বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে এবং অন্যজনের বয়স ৩১ থেকে ৩৫ বছরের মধ্যে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ২৯৭ জন সরকারি হাসপাতালে এবং ৩০ জন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮ হাজার ৬৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৭ হাজার ৮০০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞাপন








