হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞাপন
বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৭১ জনের মৃত্যু হলো। এই হিসাব আজ সকাল ৮টা পর্যন্ত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এরও আগে সোমবার (১৩ জুলাই) প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে বলা হয়, আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছিল। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ১১৩ জন রোগী শনাক্ত হন। পাশাপাশি আরও ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা যায়।








