Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই, ২০২৬, ১৭:১২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫১২ জন রোগী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসের প্রথম ২৮ দিনেই প্রাণ হারিয়েছেন ২৯ জন, যা চলতি মৌসুমে সংক্রমণের তীব্রতা স্পষ্টভাবে তুলে ধরছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ জুলাই) সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া এই ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ডেঙ্গু নিয়ে আরও ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঢাকার বাইরে অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগে ৮৪ জন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ৭৫ জন করে, রাজশাহীতে ৩৪, রংপুরে ২৮, ময়মনসিংহে ১৩ এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে মোট ১৪ হাজার ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯ জন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশে ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা যায় ২০২৩ সালে। ওই বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পরবর্তী বছরেও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত ছিল। সে বছর চার শতাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি লক্ষাধিক রোগী শনাক্ত হওয়ার তথ্য নথিভুক্ত হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD