Logo

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৯৪ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট, ২০২৬, ১৬:৫৪
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৯৪ জন
ছবি: সংগৃহীত

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে নতুন করে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন।

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ২১৫ জন খুলনা বিভাগের। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৬ জন, বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৭ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৫৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক অন্যান্য পরিসংখ্যানে দেখা যায়, একই সময়ে ময়মনসিংহ বিভাগে ৭১ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত দেশে মোট ২৯ হাজার ৯২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তদের মধ্যে চিকিৎসাজনিত পরিসংখ্যানে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী রয়েছেন।

সংস্থাটি আরও জানায়, নতুন তিনজনের প্রাণহানির ঘটনা নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD