ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মে পাইলট প্রকল্প চালু নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্যসেবাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর মধ্যে আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে শুরুতে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্বও করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালন পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প চালু করা হবে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য জটিলতা, প্রয়োজনীয় ব্যয় এবং বাস্তবায়নের সক্ষমতা যাচাই করা হবে। পাইলট পর্যায়ের অভিজ্ঞতা ও ফলাফল বিশ্লেষণ করে পরবর্তীতে ধাপে ধাপে প্ল্যাটফর্মের কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সমন্বিত ডিজিটাল ব্যবস্থা এমনভাবে তৈরি করার নির্দেশ দেন, যাতে সাধারণ মানুষ সহজে এর সুবিধা পান এবং চিকিৎসাসেবা নেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হয়।
বিজ্ঞাপন
রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য নিরাপদভাবে সংরক্ষণ এবং প্রয়োজনের সময়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম তৈরির সময় তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্ল্যাটফর্মটি ব্যবহারবান্ধব, ব্যয়সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনা করা সম্ভব—এমন কাঠামো তৈরির ওপরও জোর দেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পাইলট প্রকল্প বাস্তবায়নের পর এর ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের বিভিন্ন দিক নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন প্রকৌশলী জাকারিয়া স্বপন।
বিজ্ঞাপন
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও ড. শাকিরুল ইসলাম খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








