Logo

দেশজুড়ে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫৬
দেশজুড়ে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।

বিজ্ঞাপন

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে ৮৫৫ জনকে শনাক্ত করা হয়েছে।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ১ হাজার ১২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছিল।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আগের ২৪ ঘণ্টার তুলনায় সর্বশেষ সময়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। চলমান হাম পরিস্থিতিতে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ চিত্র জানাতে নিয়মিতভাবে তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD