Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫৮
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২
ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের প্রথম ২১ দিনেই মারা গেছেন ৯৮ জন। মাসভিত্তিক হিসাবে চলতি বছরের মধ্যে সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৫ হাজার ৪৯৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

ডেঙ্গু আক্রান্তের হারে সবচেয়ে বেশি ঢাকা বিভাগ, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ। পাশাপাশি ঢাকার দুই সিটিতেও আক্রান্তের হার উল্লেখ করার মতো।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD