Logo

একদিনে হাম উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০১
একদিনে হাম উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০
ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত বা সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন। আর নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১১৩ জন। সব মিলিয়ে একদিনে নতুন শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৮৫১ জন।

এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন।

অর্থাৎ, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা নিশ্চিত হামজনিত মৃত্যুর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

দেশে চলমান হাম পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন সন্দেহজনক ও নিশ্চিত রোগী, হাসপাতালে ভর্তি, সুস্থ হয়ে ছাড়পত্র এবং মৃত্যুর তথ্য প্রকাশ করছে। সরকারি হাম পর্যবেক্ষণ প্ল্যাটফর্মেও এসব তথ্য প্রকাশ করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD