Logo

‘নতুন ক্লিনিক’ অনুমতি দেওয়া নিয়ে জরুরি নির্দেশনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৪৭
‘নতুন ক্লিনিক’ অনুমতি দেওয়া নিয়ে জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, গত ১৭ আগস্ট স্বাস্থ্যসেবার মানোন্নয়নবিষয়ক এক সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালের আশপাশে নতুন বেসরকারি ক্লিনিক স্থাপন এবং সেখানে সরকারি চিকিৎসকদের প্র্যাকটিসের বিষয়ে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সরকারি হাসপাতালের আশপাশে বেসরকারি ক্লিনিকের বিস্তার এবং রোগীদের বেসরকারি প্রতিষ্ঠানে নেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সরকারি হাসপাতালে সেবার মান ও রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD