Logo

বিশ্ব হার্ট দিবসে ইউনিভার্সেল কার্ডিয়াকে ফ্রি হার্ট ক্যাম্প

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:২৩
বিশ্ব হার্ট দিবসে ইউনিভার্সেল কার্ডিয়াকে ফ্রি হার্ট ক্যাম্প
ছবি প্রতিনিধি।

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মহাখালী রাওয়া’র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ফ্রি হার্ট ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগী বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। এ সময় রোগীদের চিকিৎসা পরামর্শ দেন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. অমল কুমার চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট ও কার্ডিয়াক সার্জারি বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মুহাম্মদ কামরুজ্জামান, মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জন ডা. আশরাফুল হক সিয়াম, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সানিয়া হক, ডা. এম এ হাসনাত ও ডা. সামি নজরুল ইসলাম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া কার্ডিওভাসকুলার সার্জন ডা. রোমেনা রহমান, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. আব্দুল জাব্বার জীবন, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. সারাবান তাহুরা এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. নাসরিন আক্তার তুলি ক্যাম্পে রোগীদের চিকিৎসা পরামর্শ দেন।

একই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডেও স্থানীয় বাসিন্দাদের জন্য একই ধরনের ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে শতাধিক রোগী বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ নেন। ক্যাম্পে হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. মো. আশরাফুল আলম সিদ্দিক রোগীদের চিকিৎসা পরামর্শ দেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল নিছক কোনো বেসরকারি হাসপাতাল নয়। সামাজিক দায়বদ্ধতা আমাদের হাসপাতালের অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য। আমি আশাবাদী, সামনেও আমরা এ ধরনের ফ্রি ক্যাম্পের আয়োজন করব।’

উল্লেখ্য, রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন ধরে এ ধরনের ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আসছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD