Logo

আগামীকাল গ্রামীণফোনের রিচার্জ বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৪৩
আগামীকাল গ্রামীণফোনের রিচার্জ বন্ধ
ছবি: সংগৃহীত

সিস্টেমের মান উন্নয়নের জন্য আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গ্রামীণফোনের সব ধরনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গ্রামীণফোনের মাইজিপি অ্যাপে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, ১৯ সেপ্টেম্বর রাত ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রামীণফোন নম্বরে সব ধরনের রিচার্জ সেবা বন্ধ থাকবে।

গ্রাহকদের পরামর্শ দিয়ে নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগে প্রয়োজনীয় ব্যালেন্স রিচার্জ করে রাখতে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD