Logo

ইরাকে শিয়া নেতার পদত্যাগ, সংঘর্ষে নিহত ১৫

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
ইরাকে শিয়া নেতার পদত্যাগ, সংঘর্ষে নিহত ১৫
ছবি: সংগৃহীত

ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। এর জেরে রাজধানী বাগদাদে কড়া নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে বিশৃঙ্খলা দেখা দেয় এব...

বিজ্ঞাপন

ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। এর জেরে রাজধানী বাগদাদে কড়া নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে বিশৃঙ্খলা দেখা দেয় এবং বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 

সোমবার (২৯ আগস্ট) সেখানে ব্যাপক গোলাবর্ষণ হয়। সংঘর্ষের জেরে ১৫ জন নিহত এবং অন্তত ৩৫০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।

মুক্তাদা আল-সদর এক বিবৃতিতে বলেছেন, ‘আমি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এখন আমি রাজনীতি থেকে পুরোপুরি অবসরে যাওয়া এবং আমার সব সংগঠন বন্ধের ঘোষণা দিচ্ছি।’

বিজ্ঞাপন

যদিও মুক্তাদা আল সদরের রাজনীতি ছাড়ার ঘোষণা এবারই প্রথম নয়। এর আগেও ২০১৩ ও ২০১৪ সালে তিনি একই রকম ঘোষণা দেন।

ইরাকে রাজনৈতিক সংকটের জেরে কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। শিয়া নেতা মুক্তাদা আল-সদরের সমর্থকরা তাদের নেতার পদত্যাগের ঘোষণার পরেই সরকারি প্রাসাদে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

নিরাপত্তা সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানিয়েছেন, অন্তত সাতটি শেল গ্রিন জোনে পড়ে, যেখানে সরকারি ভবন এবং কূটনৈতিক মিশন রয়েছে।

সুরক্ষিত এলাকায় এর আগেও গুলি চালানো হয়েছিল বলে এএফপি’র একজন সংবাদদাতা বলেছেন।
এক ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের বাইরের বেস্টনি এবং প্রবেশদ্বার ভেঙে ভেতরে ঢুকে পড়ছে। অনেককে প্রাসাদের সুইমিং পুলে সাঁতার কাটতেও দেখা গেছে। পরে তাদেরকে সেখান থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেশটির সেনাবাহিনী স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে কারফিউ জারি করে বাগদাদে।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদেমি বলেছেন, ‘নিরাপত্তা বা সামরিক বাহিনীর লোকদের’ বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে নিষেধ করা হয়েছিল।

বিজ্ঞাপন

ইরাকে প্রায় ১০ মাস আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক গোলযোগের কারণে এখন পর্যন্ত নতুন সরকার গঠিত হয়নি।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD