Logo

ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করছে ৩ সংবাদমাধ্যম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ২২:২২
ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করছে ৩ সংবাদমাধ্যম
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির তিনটি সংবাদমাধ্যম সিএনএন, পলিটিকো ও এমএস নাউ। যৌথভাবে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানগুলো। তাদের লক্ষ্য, নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ের মাধ্যমে স্বাধীনভাবে সংবাদ প্রকাশের অধিকার রক্ষা করা।

বিজ্ঞাপন

গত শুক্রবার হঠাৎ করেই সংবাদমাধ্যম তিনটির সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করেন ট্রাম্প। তার অভিযোগ, এসব সংবাদমাধ্যম সরকারবিরোধী মনগড়া গল্প ও মিথ্যা খবর প্রচার করছে। নিষেধাজ্ঞার পরদিনই সাংবাদিকদের প্রবেশপত্র বাতিল করা হয় এবং তাদের হোয়াইট হাউসে ঢুকতে দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদমাধ্যম তিনটি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, কোনো নিয়মকানুন অনুসরণ না করে কেবল অপছন্দের সংবাদ প্রকাশের কারণে তাদের সাংবাদিকদের প্রবেশপত্র বাতিল করা হয়েছে। তাদের মতে, এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধানে সুরক্ষিত সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে সংবাদমাধ্যমগুলো বলেছে, সরকার কখনোই নির্ধারণ করে দিতে পারে না সাংবাদিকরা কোন খবর প্রকাশ করবেন আর কোনটি করবেন না।

বিজ্ঞাপন

ট্রাম্পের সঙ্গে সংবাদমাধ্যমের এই ধরনের বিরোধ নতুন কিছু নয়। আগে নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টকেও তিনি ‘ভুয়া খবরের মাধ্যম’ বলে খোঁচা দিয়েছেন। কয়েক মাস আগে ‘মেক্সিকো উপসাগর’ নাম ব্যবহারের কারণে বার্তা সংস্থা এপির সাংবাদিকদের ওপরও একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যে মামলা এখনো চলছে। তবে এবার সরকারের এই বাধার বিরুদ্ধে একজোট হয়ে আইনি লড়াইয়ে নামছে এই তিন সংবাদমাধ্যম।

সূত্র: বিবিসি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD