Logo

চীনে ভূমিকম্পে ৩০ জনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
চীনে ভূমিকম্পে ৩০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৩০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। সোমবার (৫ সেপ...

বিজ্ঞাপন

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৩০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। 

সোমবার (৫ সেপ্টেম্বর) আঘাত হানা এই ভূমিকম্প প্রাদেশিক রাজধানী চেংডু ও অন্যান্য দূরবর্তী প্রদেশেও অনুভূত হয়েছে। 

বিজ্ঞাপন

সেখানকার একটি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ভূমিধসের কারণে অনেক বাড়িঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রদেশটির অন্তত একটি এলাকায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভূমিকম্পের কেন্দ্র থেকে ৫০ কিলোমিটার দূরের এলাকায় অবস্থিত বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিদ্যুতের প্রাদেশিক গ্রিডে ক্ষয়ক্ষতির কারণে প্রায় ৪০ হাজার ব্যবহারকারী অন্ধকারে রয়েছেন।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র বলেছে, চেংডু থেকে প্রায় ২২৬ কিলোমিটার দূরের দক্ষিণ-পশ্চিমের পার্বত্য শহর লুডিং এই ভূমিকম্পের কেন্দ্র ছিল।

বিজ্ঞাপন

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে, বিশেষ করে পশ্চিমের পর্বতমালায় কিংহাই-তিব্বত মালভূমির পূর্ব সীমানা বরাবর টেকটোনিক সক্রিয় এলাকায় ভূমিকম্প একেবারে সাধারণ ঘটনা।

স্থানীয় জনসংযোগ পরামর্শক লুও রয়টার্সকে বলেছেন, সেই সময় তিনি অনেক লোকজনকে দেখেছেন, যারা এতটাই আতঙ্কিত ছিলেন যে, কাঁদতে শুরু করেছিলেন। ভূমিকম্প আঘাত হানার সময়ের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘সব কুকুর ঘেউ ঘেউ করতে লাগল। এটা সত্যিই বেশ ভীতিকর ছিল।’

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, লোকজন যখন ভবন থেকে রাস্তায় দৌড়ে বেরিয়ে আসছেন, তখন ভবনের লাইট দুলছে। সিচুয়ান প্রদেশের সরকার বলেছে, ভূমিকম্পে ৩০ জনের বেশি নিহত হয়েছেন। 

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD