Logo

ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে: প্রাথমিক তদন্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ, ২০২৬, ১৮:৪৭
ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে: প্রাথমিক তদন্ত
ছবি: সংগৃহীত

ইরানে বিমান হামলার শুরুর দিকে মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে চালানো প্রাণঘাতী হামলার পেছনে মার্কিন বাহিনীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র-এর সামরিক তদন্তকারীরা প্রাথমিক অনুসন্ধানে হামলার সঙ্গে নিজেদের বাহিনীর সম্পৃক্ততার কিছু প্রমাণ পেয়েছেন। তবে তদন্ত এখনো চলমান থাকায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় লাগতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা আপাতত এই হামলার জন্য মার্কিন বাহিনীকেই সম্ভাব্যভাবে দায়ী মনে করছেন। তবে তদন্ত কতদিন চলবে বা চূড়ান্ত প্রতিবেদনের আগে আরও কী ধরনের তথ্য সংগ্রহ করা হবে—তা এখনো পরিষ্কার নয়।

বিজ্ঞাপন

ইসরায়েলি সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযানের সময় লক্ষ্যবস্তু ও ভৌগোলিক এলাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী পশ্চিম ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলার দায়িত্ব ছিল ইসরায়েলের, আর দক্ষিণাঞ্চলে নৌঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার দায়িত্ব ছিল যুক্তরাষ্ট্রের।

দক্ষিণ ইরানের মিনাব শহরও ওই অঞ্চলের অন্তর্ভুক্ত। সেখানকার শাজারেহ তাইয়েবেহ বালিকা প্রাথমিক বিদ্যালয়-এ গত ২৮ ফেব্রুয়ারি বিমান হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, এই হামলায় অন্তত ১৬৫ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। নিহতদের মধ্যে শিক্ষক ও অভিভাবকরাও রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৯৫ জন গুরুতর আহত হয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD