Logo

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ, ২০২৬, ১৮:০৩
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে তেল আবিবসহ ইসরায়েল-এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় এসব বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ইরান-এর সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, এটি তাদের চলমান ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ২১তম ধাপের অংশ। অভিযানে তেল আবিবের কেন্দ্রীয় এলাকাকে লক্ষ্য করে আধুনিক ‘খেইবার ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকে ইরান থেকে ছোড়া একাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। আকাশে এগুলো প্রতিহত করার সময় শহরের বিভিন্ন স্থানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে তেল আবিবজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ না করলেও বিস্ফোরণের তীব্রতা বেশ বড় ছিল বলে জানা গেছে।

আইআরজিসি জানিয়েছে, শুক্রবারের হামলাটি ছিল সমন্বিত সামরিক অভিযান। এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একাধিক আত্মঘাতী ড্রোনও ব্যবহার করা হয়েছে। তেহরানের দাবি, তাদের নিক্ষেপ করা খেইবার ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে তেল আবিবের কিছু কৌশলগত স্থাপনায় আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

শুধু তেল আবিব নয়, আশপাশের আরও কয়েকটি জনবহুল এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

সূত্র: আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD