Logo

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতে সতর্ক ইসরায়েল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ, ২০২৬, ১৯:৩৪
ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতে সতর্ক ইসরায়েল
ছবি: সংগৃহীত

ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্রের হুমকি নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী তার নাগরিকদের সতর্ক করেছে। শুক্রবার (৬ মার্চ) এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে আমরা ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছি। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য আমাদের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে হোম ফ্রন্ট কমান্ড মোবাইল ফোনের মাধ্যমে ‘সতর্কতামূলক নির্দেশনা’ পাঠিয়েছে। এতে মানুষদের নিরাপদ আশ্রয়ে অবস্থান এবং জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর তেল আবিবে শুক্রবার কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে এই ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ইতোমধ্যেই অঞ্চলটিতে উদ্বেগের সৃষ্টি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী সতর্কতা অব্যাহত রেখেছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ অবস্থায় রয়েছে, যাতে নাগরিকদের ক্ষতি এড়ানো যায়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD