Logo

রানির শেষকৃত্যে আমন্ত্রণ না পেয়ে চটেছে পুতিন

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
রানির শেষকৃত্যে আমন্ত্রণ না পেয়ে চটেছে পুতিন
ছবি: সংগৃহীত

রানি দ্বিতীয় এলিজাবেথ সপ্তাহখানেক আগে মারা গেছেন। এরপর রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিশ্বের বহু দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়।তবে তিনটি ...

বিজ্ঞাপন

রানি দ্বিতীয় এলিজাবেথ সপ্তাহখানেক আগে মারা গেছেন। এরপর রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিশ্বের বহু দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়।

তবে তিনটি দেশের সরকারপ্রধানকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমন্ত্রণ না পাওয়া ওই তিনটি দেশের মধ্যে রয়েছে রাশিয়াও। আর এতেই চটেছে মস্কো। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে আমন্ত্রণ না পাওয়াকে চরম অনৈতিক বলেও আখ্যায়িত করেছে দেশটি। 

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়াকে আমন্ত্রণ না করার সিদ্ধান্তের সমালোচনা করেছে মস্কো। মূলত ইউক্রেনের আক্রমণ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ পর্যায়ে রয়েছে এবং এ কারণেই রাশিয়াকে আমন্ত্রণ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, ‘ভূ-রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া জাতীয় ট্র্যাজেডিকে ব্যবহার করার ব্রিটিশ প্রচেষ্টা দেখতে পাচ্ছি... এটি চরম অনৈতিক। বিশেষ করে রানি দ্বিতীয় এলিজাবেথের স্মৃতির প্রতি অপমানজনক।’

রাশিয়া ছাড়াও রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আমন্ত্রণ না পাওয়া অন্য দু’টি দেশ হলো মিয়ানমার ও বেলারুশ। ব্রিটেনের সরকারি সূত্রের বরাতে জানা গেছে, চলতি বছর ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরু করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সেই অভিযানকে সমর্থনের জেরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কোকে রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় আমন্ত্রণ জানানো থেকে বিরত থাকছে ব্রিটেনের সরকার।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD