Logo

পাকিস্তানে ট্রাকের চাপায় নারী সাংবাদিকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১ নভেম্বর, ২০২২, ০৮:০৩
পাকিস্তানে ট্রাকের চাপায় নারী সাংবাদিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

আমাদের লংমার্চ চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় চ্যানেল ফাইভের রিপোর্টার সাদাফ নাইমের মৃত্যুতে আমি মর্মাহত ও গভীরভাবে শোকাহত

বিজ্ঞাপন

ইমরান খানকে বহনকারী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক নারী সাংবাদিক নিহত হয়েছে বলে জানা গেছে। 

আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক রাজধানী লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত গত শুক্রবার লংমার্চ শুরু করে ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। ওই লংমার্চেই রোববার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লংমার্চ স্থগিত করা হয়।  

বিজ্ঞাপন

নিহত সাংবাদিকের নাম সাদাফ নাইম। চ্যানেল ফাইভ নামে একটি টিভি স্টেশনের হয়ে কাজ করতেন তিনি। 

বিজ্ঞাপন

নাইমার মৃত্যুর পর টুইটারে ইমরান খান লিখেছেন- আমাদের লংমার্চ চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় চ্যানেল ফাইভের রিপোর্টার সাদাফ নাইমের মৃত্যুতে আমি মর্মাহত ও গভীরভাবে শোকাহত।  

দলীয় কর্মসূচি স্থগিতের কথাও লেখেন তিনি।  

বিজ্ঞাপন

ঘটনার প্রত্যক্ষদর্শী কাজ্জাফি বাট নামে একজন সাংবাদিক বলেন, ইমরান খানের সাক্ষাৎকার নিতে তার ট্রাকে ওঠার চেষ্টা করছিলেন নাইম। ভারসাম্য হারিয়ে ট্রাক থেকে পড়ে গেলে তার মাথার ওপর দিকে ট্রাকের চাকা চলে যায়। 

বিজ্ঞাপন

পিটিআই নেতা মুসারাত জামশেদ স্বীকার করেছেন যে, ইমরান খানের ট্রাকের চাপাতেই সাংবাদিক সাদাফ নাইমের মৃত্যু হয়েছে।  

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD