Logo

কিয়েভে ভয়াবহ পানি সংকট

profile picture
জনবাণী ডেস্ক
২ নভেম্বর, ২০২২, ১০:৪৫
কিয়েভে ভয়াবহ পানি সংকট
ছবি: সংগৃহীত

৪০ শতাংশ পানির সুপেয় পানি পাচ্ছে না এছাড়া ২ লাখ ৭০ হাজার ঘরবাড়ি বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার হামলায় ১৩ জন আহত হয়েছে

বিজ্ঞাপন

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ পানির সংকট দেখা দিয়েছে। দেশটির রাজধানীর আশেপাশের এলাকায় সোমবার থেকে এ সংকট শুরু হয়েছে। এমন তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় মেয়র জানিয়েছেন, প্রায় ৪০ শতাংশ পানির সুপেয় পানি পাচ্ছে না। এছাড়া ২ লাখ ৭০ হাজার ঘরবাড়ি বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার হামলায় ১৩ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে সেনাবাহিনীর লক্ষ্য হাসিলের জন্য তারা তাদের শক্তিমত্তা প্রদর্শন করেছে।

বিজ্ঞাপন

সোমবার (৩১ অক্টোবর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বক্তৃতায় বলেন, গত সপ্তাহে আমাদের যুদ্ধ জাহাজের উপর যে হামলা চালানো হয়েছে তার আংশিক প্রতিশোধ নেওয়া হয়েছে।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD