Logo

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: বাঘের গালিবাফ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১২
ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: বাঘের গালিবাফ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্ত পূরণ না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আগের অবস্থায় ফিরবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছিল, সেটির শর্ত যুক্তরাষ্ট্রকে মানতে হবে। তবে ওই চুক্তির মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে।

গালিবাফ বলেন, “মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমরা আমাদের বার্তা বিরোধী পক্ষকে (যুক্তরাষ্ট্র) জানিয়ে দিয়েছি। শত্রুরা ভালোভাবে জানে প্রতারণা ও একতরফাভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়ার রাস্তা বন্ধ। যতক্ষণ আমাদের শর্তগুলো পূরণ না হবে, ইরানিদের বৈধ অধিকারকে স্বীকৃতি না দেওয়া হবে, মার্কিনিরা তাদের প্রতিশ্রুতি পূরণ না করবে, ততক্ষণ হরমুজ তার পূর্বের অবস্থানে ফিরে যাবে না। এছাড়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আলোচনাও আগের জায়গায় ফিরবে না।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে টানা ৪০ দিন সংঘাত চলে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে পরবর্তীতে আবারও দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ওই চুক্তির মেয়াদও শেষ হয়ে যায়।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তির শর্তে ফিরে এলে তাদের সঙ্গে আবার আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে দেশটি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD