Logo

কাশ্মীরে জঙ্গি গ্রেফতার, বিপুল পরিমাণ আইইডি উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
৮ মে, ২০২৩, ১৪:১১
কাশ্মীরে জঙ্গি গ্রেফতার, বিপুল পরিমাণ আইইডি উদ্ধার
ছবি: সংগৃহীত

আসন্ন জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের কার্যকলাপের উপর কড়া নজর রাখছে নিরাপত্তা সংস্থাগুলি

বিজ্ঞাপন

জি- ২০ সম্মেলনের আগেই সেনা-জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত কাশ্মীর সীমান্ত। এর মধ‍্যে বড়সড় নাশকতা এড়াল পুলওয়ামা। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার দায়ে গ্রেফতার করা হয় এক যুবককে। এ সময় তার কাছে থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আইইডি। 

কাশ্মীর পুলিশ জানায়, জঙ্গি যুবকের নাম ইসফাক আহমেদ ওয়ানি। তিনি আরিগামের বাসিন্দা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৫-৬ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। 

বিজ্ঞাপন

মনে করা হচ্ছে, পুলওয়ামায় বড়সড় নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। পুলিশের তৎপরতায় সেই ছক ভেস্তে গেছে। এ ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আসন্ন জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের কার্যকলাপের উপর কড়া নজর রাখছে নিরাপত্তা সংস্থাগুলি।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD