Logo

ইমরান খানের বাসভবন ঘেরাও, ফের গ্রেফতারের শঙ্কা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মে, ২০২৩, ০৭:২০
ইমরান খানের বাসভবন ঘেরাও, ফের গ্রেফতারের শঙ্কা
ছবি: সংগৃহীত

ভাষণে তিনি বলেন, পুলিশ আমার বাসা ঘিরে রেখেছে এ কথা জানিয়ে টুইট করেন ইমরান

বিজ্ঞাপন

আবারও ইমরান খানের বাসভবন ঘেরাও করেছে পাঞ্জাব পুলিশ। চারদিকে রাস্তা বন্ধ। তাকে ফের গ্রেফতার করা হবে- এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও বেশ আতঙ্কিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, পুলিশ আমার বাসা ঘিরে রেখেছে। এ কথা জানিয়ে টুইট করেন ইমরান। 

বিজ্ঞাপন

তাতে বলেন, আরও একবার গ্রেফতারের আগে এটা হতে পারে আমার শেষ টুইট। তিনি আরও বলেন, আমার ভয় হচ্ছে পাকিস্তান ধ্বংসের পথে রয়েছে।

বিজ্ঞাপন

দ্য ডন বলছে, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করতে তার জামান পার্কের বাসার বাইরে অবস্থান করছে পাঞ্জাব পুলিশ। সেখানে ইমরান খানকে চারদিক থেকে ঘেরাও করে রেখেছে পুলিশ কর্মকর্তারা।

সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা প্রসঙ্গে ইমরান খান বলেন, আমি আমার সন্তানদের যেভাবে সমালোচনা করি, তেমনিভাবে সেনাবাহিনীর সমালোচনা করি। তাদের সঙ্গে পিটিআইয়ের সংঘাত বাধিয়ে দেয়ার চেষ্টা করছে ক্ষমতাসীন জোট পিডিএম।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পিটিআইকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র হিসেবে ৯ই মে দাঙ্গা করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য তিনি বিচার বিভাগীয় কমিশন গঠনের আহ্বান জানান। 

বিজ্ঞাপন

সূত্র : ডন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD