Logo

সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ আগুন, নিহত ৬

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মে, ২০২৩, ০৪:৩৫
সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ আগুন, নিহত ৬
ছবি: সংগৃহীত

সোমবার (২২ মে) গালফ নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে এ খবর জানায়।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবির মুয়াজাজের বানি ইয়াস এলাকার একটি বাড়িতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৬ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ সংখ্যা। 

সোমবার (২২ মে) গালফ নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে এ খবর জানায়। 

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলছে, মুয়াজাজের বানি ইয়াস এলাকার একটি বাড়িতে আগুনের ঘটনায় আহত দুজনের আবস্থা সঙ্কটাপন্ন। কেন বা কীভাবে আগুনের ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তদন্ত হচ্ছে। 

বিজ্ঞাপন

এছাড়া আগ্নকাণ্ডের ঘটনা সম্পর্কে কোনো প্রকার গুজবে কান না দিতে স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে। 

দেশটির বেসামরিক প্রতিরক্ষা দফতর আগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD