Logo

মণিপুরের মহিলা মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা!

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুন, ২০২৩, ২৪:৪০
মণিপুরের মহিলা মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা!
ছবি: সংগৃহীত

বুধবারের এই ঘটনার পর অনেকেই মনে করছেন মণিপুরের জাতিগত হিংসায় সাধারণ মানুষ তো বটেই, নেতা-মন্ত্রীরা ও সুরক্ষিত নন।

বিজ্ঞাপন

১২ সদস্য বিশিষ্ট মণিপুর মন্ত্রী সভার একমাত্র মহিলা সদস‍্য রাজ‍্যের কাংপোকপি কেন্দ্রের বিধায়ক নেমচা কিগপেন। 

বুধবার ( ১৪ জুন) তাঁর বাড়ি জ্বালিয়ে দিলেন দুস্কৃতীরা। সে সময় নিজের বাড়িতে ছিলেন না মন্ত্রী। তাই প্রাণে রক্ষা পেলেন তিনি। 

বিজ্ঞাপন

বুধবারের এই ঘটনার পর অনেকেই মনে করছেন মণিপুরের জাতিগত হিংসায় সাধারণ মানুষ তো বটেই, নেতা-মন্ত্রীরা ও সুরক্ষিত নন। মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দেওয়ার খবর প্রকাশ‍্যে আসার পরেই সংলগ্ন এলাকায় ব‍্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ এবং সেনা। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, বুধবার কাংকোপপি জেলাতেই জাতিগত হিংসায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫। গত ৩ই মে থেকেই উত্তর-পূর্বের এই রাজ‍্যে কুকি এবং মেইতেই জাতিগোষ্ঠীর মধ‍্যে বিবাদ এবং সংঘর্ষ চলছে। 

শান্তি ফেরাতে রাজ‍্য এবং কেন্দ্রের তরফে একাধিক পদক্ষেপ করা হলেও এখনও সমাধান সূত্র মেলেনি।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD