Logo

মহারাষ্ট্রের নাগপুরে টানা বৃষ্টিতে নিহত ৪

profile picture
জনবাণী ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৩, ২৩:০৬
16Shares
মহারাষ্ট্রের নাগপুরে টানা বৃষ্টিতে নিহত  ৪
ছবি: সংগৃহীত

মৃতদের মধ‍্যে ২ জন বৃদ্ধ রয়েছেন।

বিজ্ঞাপন

একটানা ভারী বৃষ্টিপাতের জেরে ভারতের মহারাষ্ট্রের নাগপুর জেলা শহরটি যেন আস্ত নদীতে পরিণত হয়েছে। জলমগ্ন অধিকাংশ রাস্তাঘাট। ভাসছে গাড়ি। জল ঢুকেছে বহু বাড়ি ঘরেও। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৪ জনের প্রাণহানি হয়েছে নাগপুরে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, মৃতদের মধ‍্যে ২ জন বৃদ্ধ রয়েছেন। তাঁদের মধ‍্যে জলে ডুবে মারা গেছেন এক পঙ্গু মহিলা। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরর্ণ ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।

বিজ্ঞাপন

দুর্যোগের কারণে শনিবার (২৩ সেপ্টেম্বর ) নাগপুরে সমস্ত স্কুল ছুটি ঘোষণা করা হয়। ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

বিজ্ঞাপন

মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘন্টাতে ও নাগপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD