Logo

‘নিজ ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত ইরান’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ মার্চ, ২০২৬, ১৬:২৪
‘নিজ ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত ইরান’
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের জনগণ তাদের নিজস্ব ভূখণ্ড রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন, যেখানে ট্রাম্প ইরানের ওপর প্রভাব বিস্তারের পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন। বাঘাই বলেন, “আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধুমাত্র আমাদের জনগণ।

বিজ্ঞাপন

বাঘাই অভিযোগ করেন, ইরানের ওপর সাম্প্রতিক হামলার আগে চলমান কূটনৈতিক আলোচনাকে যুক্তরাষ্ট্র কার্যত ভণ্ডুল করে দিয়েছে। তিনি বলেন, আমরা যখন পুরোপুরি কূটনৈতিক আলোচনায় নিয়োজিত ছিলাম, তখন তারা যুদ্ধ শুরু করেছে। তাই আমরা এখন সবাই মিলে আমাদের দেশকে রক্ষা করছি।

বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের প্রতি গুরুতর লঙ্ঘন। তারা সব ধরনের আন্তর্জাতিক নীতি ও প্রথা উপেক্ষা করেছে। তাদের পরিকল্পনা স্পষ্ট এবং উদ্দেশ্যও পরিষ্কার—আমাদের দেশকে বিভক্ত করে অবৈধভাবে আমাদের তেলসম্পদ দখল করা।

বিজ্ঞাপন

তিনি এই পরিস্থিতিতে ইরানি জনগণের ঐক্য ও প্রতিরক্ষা সক্ষমতার ওপর জোর দিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD